চন্দ্রগঞ্জের গোলাম রসুল হেলাল হলেন সুইডেনের নরল্যান্ড প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সুইডেন শাখার উত্তর (নরল্যান্ড) প্রাদেশিক বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গোলাম রসুল হেলাল।

সম্প্রতি অনুষ্ঠিত প্রাদেশিক কমিটির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন বলে জানা গেছে।

গোলাম রসুল হেলাল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিএনপির (জাগো দল) প্রতিষ্ঠাতা সদস্য মরহুম হাজী মোহাম্মদ উল্লাহর কনিষ্ঠ পুত্র।

তার এ নির্বাচিত হওয়ার খবরে চন্দ্রগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, গোলাম রসুল হেলালের এ দায়িত্বপ্রাপ্তি চন্দ্রগঞ্জের রাজনৈতিক পরিবারের জন্য একটি উল্লেখযোগ্য বিষয়। তারা নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সফলতা কামনা করেন।

 

শেয়ার এবং ফলো করুন: