আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
জেলা এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ মে ২০২৬) দুপুরে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের চুনুকাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ওই অস্ত্র উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, জেলা এনএসআইয়ের দেয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।
